

এম এ রশীদ সিলেট:
বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ১জন আসামী গ্রেফতার করা হয়েছে।
সুযোগ্য পুলিশ সুপার কাজী আখতার উল আলম,সিলেটের সার্বিক তত্ত্বাবধানে ও চৌকস অফিসার ইনচার্জ (ওসি) বিয়ানীবাজার থানা, সিলেট মোঃ ওমর ফারুক এর দিক নির্দেশনায়,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলী এর সার্বিক সহযোগিতায় এসআই(নিঃ)/মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অত্র থানাধীন কুড়ারবাজার ইউপি’র খশির কারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ১।মোঃ বাবুল আহমদ (৫৬), পিতা-মৃত কুদরত উল্লাহ সাং-খশির কাড়পাড়া
থানা-বিয়ানীবাজার
জেলা-সিলেট’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা সহ মাদক আইনে মামলা রুজুপূর্বক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :