[gtranslate]

বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো হেলিকপ্টার যোগে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন / ৫৩
বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো হেলিকপ্টার যোগে

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি- 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে দুর্গম বড়থলি ইউনিয়নে ১ টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টার যোগে নিরাপদে পৌঁছানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার হাসনাত জাহান খান। কেন্দ্রটির নাম রাইমং ছড়া। শনিবার ( ৭ ফেব্রুয়ারী) বেলা ৩ টা ৫৩ মিনিটে এ তথ্য জানান, তিনি আরও জানান, উপজেলায় ৫ টিতে হেলিকপ্টার ব্যবহার করতে হবে বলে প্রস্তাব পাঠালে ৫ টি কেন্দ্রেই হেলিকপ্টারে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে যাবে। তিনি আরও জানান, উপজেলার  ১৩ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫ টিতে  জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার করতে হবে হেলিকপ্টার। এতে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও বিমান বাহিনী। ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা- কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে পাঠানো হবে। এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং রাইমংছড়া। অন্য চার কেন্দ্রগুলোও এভাবে পাঠানো হবে।

এ ছাড়াও নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া জানান, উপজেলায় মোট ১৩ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪,৫১৫ জন, পুরুষ ১২,৫৬৮, মহিলা-১১,৯৪৭ জন। তার মধ্যে বড়থলি ইউনিয়নে ২,৩৩৪ জন, কেংড়াছড়িতে ৫,৫৭২ জন, বিলাইছড়িতে ৭,২৪৭ জন এবং ফারুয়াতে ৯,৩৬২ জন।