

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে ভান্ডারিয়া পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি সোহেল হাওলাদার। তিনি উপজেলার ছোট কানুয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম হরমুজ হাওলাদার।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল হাওলাদারের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :