[gtranslate]

ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ১:২৮ অপরাহ্ন / ২২৩
ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে দুলাল খান (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত দুলাল খান উপজেলার চরখালী এলাকার মৃত আব্দুস সোবহান খানের ছেলে। সোমবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ভান্ডারিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে থানাধীন চরখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেফতারকৃত দুলাল খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও নারী নির্যাতন আইনে মোট চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।