[gtranslate]

১৯৮, গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন / ২২
১৯৮, গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া) আসনে দশ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান এর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ে গাজীপুর-৫ কে একটি নিরাপদ, কর্মসংস্থানমূখী, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর, ন্যায় ও উনসাফভিত্তিক আধুনিক জনপদে রুপান্তর করার লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনার ১০টি সেক্টরের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। উন্নয়ন পরিকল্পনার ১০টি সেক্টরঃ ১. সবার জন্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ, ২. সামাজিক অনাচার প্রতিরোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ, ৩. শিক্ষা ও সংস্কৃতি খাত, ৪. স্বাস্থ্য খাত, ৫. অবকাঠামো ও সার্বিক উন্নয়ন খাত, ৬. যুব ও ক্রীড়া খাত, ৭. দুস্থ ও অসহায় পুনর্বাসন খাত, ৮. কর্মসংস্থান খাত, ৯. তথ্য ও প্রযুক্তি খাত ও ১০. কৃষি, শিল্প ও বাণিজ্য খাত।
এ সময় অন্যান্যের মাঝে বাংলাদেশ মসজিদ মিশন ও তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক অধক্ষ্য মাওলানা জয়নুল আবেদীন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. জাহাঙ্গীর আলম, সাবেক সচিব শেখ একে মোতাহার হোসেন, বাংলাদেশ লেবার পাটির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এম ইউসুফ আলী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন কাসেমী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আইন বিষয়ক সম্পাদক মো. মুখলেসুর রহমান, উপজেলা আমীর হাজী আফতাব উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন গাজীপুরী, এনসিপি নেতা মুস্তাফিজুর রহমান, রিদওয়ান শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।