

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত সোহাগ শাহ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ভান্ডারিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নিজ ভান্ডারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহাগ শাহ নিজ ভান্ডারিয়া এলাকার মৃত ইসমাইল শাহের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে জিআর-১৯/২৫ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, আসামির বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :