[gtranslate]

কাজিপুরে সবুর মওলানা স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন / ৩৪৬
কাজিপুরে সবুর মওলানা স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এনামুল হকঃ স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে সবুর মওলানা সঋতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা আজাদ ওয়েল পেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই পরীক্ষায়  উপজেলার, কিন্ডারগার্টেন,  প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় থেকে আড়াইঘন্টব্যাপী অনুষ্ঠিত পরীক্ষা  দুইটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনার ইনস্টিটিউট  কেন্দ্রে মোট ৪০০ জন এবং চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৩০০ জন পরীক্ষায় অংশ নিয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সহকারি অধ্যাপক এবিএম রেজাউল করিম বুলবুল জানান, এই পরীক্ষা  শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষা ও পাবলিক পরীক্ষায় কাজে লাগে।  এলক্ষ্যে আমরা বিগত ১৬ বছর যাবৎ প্রথম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ করে দেই। মেধা যাচাইয়ের পাশাপাশি ভালো শিক্ষার্থীরা উপকৃত ও উৎসাহিত হয়। পরীক্ষা চলাকালিন বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন অধ্যক্ষ মারজিয়া বেগম, সংগঠনের পরিচালক মরিয়ম লাভলী ও মহাসচিব নাজমুল হক।

এ/জে