[gtranslate]

বিয়ানীবাজারে ১০০ পিচ ইয়াবাসহ দু’জন গ্রেফতার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৬:০১ অপরাহ্ন / ৭৯
বিয়ানীবাজারে ১০০ পিচ ইয়াবাসহ দু’জন গ্রেফতার

এম এ রশীদঃ

সিলেটের সুযোগ্য পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে ও চৌকস(ওসি) অফিসার ইনচার্জ বিয়ানীবাজার থানা,সিলেট মোঃ ওমর ফারুক এর দিক নির্দেশনায়,পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ছবেদ আলী এর সার্বিক সহযোগিতায় এসআই(নিঃ)/মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অত্র থানাধীন বিয়ানীবাজার পৌরসভার দক্ষিন সুপাতলা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ১।রায়হান হোসেন (২৩), পিতা-মৃত এনাম মিয়া সাং-সুড়িকান্দি নিজ জঙ্গল থানা-বড়লেখা জেলা-মৌলভীবাজার ২। বিল্লাল মিয়া (২৯),পিতা-মোঃ নবী হোসেন,সাং-জইদের কান্দি, থানা-সরাইল,জেলা-ব্রাহ্মনবাড়িয়া দ্বয়’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী দ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা সহ মাদক আইনে মামলা রুজুপূর্বক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিয়ানীবাজার থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) জানান,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।