[gtranslate]

পানছড়িতে কার্বারী এসোসিয়েশনের সাথে ওয়াদুদ ভূইয়ার মতবিনিময় ও পথসভা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৯:১৮ অপরাহ্ন / ২৩
পানছড়িতে কার্বারী এসোসিয়েশনের সাথে ওয়াদুদ ভূইয়ার মতবিনিময় ও পথসভা

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় কার্বারী (গ্রাম প্রধান) এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব ওয়াদুদ ভূইয়া।

​শনিবার (৭ ফেব্রুয়ারি ) দিনব্যাপী পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের এই প্রার্থীর সমর্থনে আয়োজিত ধারাবাহিক পথসভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
​ঐতিহ্যবাহী নেতৃত্বের মূল্যায়ন
​মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, “পার্বত্য চট্টগ্রামের সামাজিক কাঠামোতে কার্বারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তৃণমূলের মানুষের অধিকার রক্ষা ও এলাকার শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদান অনস্বীকার্য। আগামীতে কার্বারীদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আমরা কার্যকর পদক্ষেপ নেব।”
​পথসভাগুলোতে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও এলাকার উন্নয়ন নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, পানছড়ির সাধারণ মানুষ আজ পরিবর্তন চায়। অতীতে সংসদ সদস্য ও উন্নয়ন বোর্ড চেয়ারম্যান থাকাকালীন পানছড়িতে যে উন্নয়নের ছোঁয়া লেগেছিল, জনগণের সমর্থন পেলে সেই উন্নয়নের ধারা আবারও ত্বরান্বিত করা হবে।
এই সময় ​উপস্থিত নেতৃবৃন্দ
​মতবিনিময় সভায় কার্বারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপি,সহসভাপতি পানছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন পানছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী এবং সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।