[gtranslate]

সকল ষড়যন্ত্রের দেওয়াল ভেঙে  তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আগামীর নতুন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন:  এমপি আবদুল মহিত তালুকদার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন / ৫১
সকল ষড়যন্ত্রের দেওয়াল ভেঙে  তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আগামীর নতুন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন:  এমপি আবদুল মহিত তালুকদার

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

বগুড়া ৩ আদমদীঘি-দুপচাঁচিয়া নিয়ে গঠিত সংসদীয় আসনের নববনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন সকল ষড়যন্ত্রের দেওয়াল ভেঙে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আগামীর নতুন  বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। দেশের ৮০ ভাগ মানুষের স্বপ্ন ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন এবং আগামীর নতুন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে জাতির কাছে উপহার দিবেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীর ভোটের রায়ে বিএনপি সরকার গঠন করেছে। বিরোধি দলকে উদ্দেশ্য করে বলেন জনগনের ভোটের রায়ের বিরুদ্ধে ষড়যন্ত করা হলে দেশের জনগনই এর জবাব দিবে।

(২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার) সন্ধ্যায় উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের দেওয়া সংবর্ধনা ও সংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলীর সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরোও বলেন বগুড়ার কারনে দীর্ঘ ১৭ বছর আমাদের সংসদীয় এলাকায় বিগত সরকার বৈষম্য করেছে। এখন সময় এসেছে প্রধানমন্ত্রীর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত করে আদমদীঘি-দুপচাঁচিয়ার রাস্তা-ঘাটসহ সকল উন্নয়নের পাশাপাশি সান্তাহার জংশনে লোকোমোটিভ ইঞ্জিন মেরামতের কারখানা, সান্তাহার জংশন স্টেশন থেকে নওগাঁ, সাপাহার হয়ে রহনপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপন, সান্তাহারের ২০ শয্যার হাসপাতাল চালু, সান্তাহারের আধুনিক মানের  স্টেডিয়ামেকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম রুপে রূপান্তরিত করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা রয়েছে।

অনুষ্টান শুরুর পূর্ব মুহূর্তে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা শুভেচ্ছা ক্রেস্ট দেওয়া হয়েছে।

এ সময় উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোপেন শীল, সহ: সাধারণ সম্পাদক সজীব হাসান, তথ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, কোষাধক্ষ্য শামসুর রহমান, সদস্য শফির উদ্দীন,শিমুল হাসান, মিরু হাসান,শামীম আহমেদ, আতিকুর রহমান ,আলমগীর, ওলি রেজা, উজ্জ্বল হোসেন উপস্থিত ছিলেন।