[gtranslate]

পার্বতীপুরে ছোটহরিপুর মাদানিয়া রহমতপুর মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন / ২৭
পার্বতীপুরে ছোটহরিপুর মাদানিয়া রহমতপুর মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ছোটহরিপুর মাদানিয়া রহমতপুর মাদ্রাসার আয়োজনে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ ফেব্রুয়ারী) শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল ইসলাম মুন্সি’র সভাপতিত্বে কোরআন তেলাওয়াত, কেরাত, গজল দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আল্লামা নাজমুল হাসান কাসেমী, মুহতামিম জামিয়াতুন নুর আল কাসেমিয়া উত্তরা, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাবেক চেয়ারম্যান আফসার আলী সরকার, ল্যাম্ব লিয়াজো ম্যানেজার মাহতাব লিটন, সমাজসেবক এমরান হোসেন সরদার, সাংবাদিক মেনহাজুল ইসলাম তারেক, শিক্ষক মাহমুদুল হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো মাহফিলের তত্ত্বাবধানে ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আলী এবং সহকারী শিক্ষক ও ইমাম মোতাহার হোসেন।

উল্লেখ্য মাদ্রাসাটি প্রতিষ্ঠালাভের পর থেকেই উত্তরোত্তর এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং প্রতি বছরের ন্যায় এবারও অত্র এলাকার প্রায় ৫ শতাধিক মুসল্লির অংশগ্রহণে ইফতার মাহফিলটি সাফল্যমন্ডিত পরিসরে অনুষ্ঠিত হয়।