[gtranslate]

জেলা আমীরের গাড়ি ভাংচুরের প্রতিবাদে চুনারুঘাটে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন / ১১২
জেলা আমীরের গাড়ি ভাংচুরের প্রতিবাদে চুনারুঘাটে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ

মোঃ জসিম মিয়া, 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মুখলিছুর রহমানের গাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ৪ টার দিকে চুনারুঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে পথসভায় মিলিত হয় বিক্ষোভ মিছিলটি। চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর আছম কামরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মীর মোঃ সাহেব আলী, পৌর জামায়াত সভাপতি মুহিবুর রহমান মাসুম, ইসলামি ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মারুফ আহমেদ, ও জামায়াত নেতা খলিলুর রহমান,  শিবলী ভূঁইয়াসহ অন্যান্যরা। বক্তারা বলেন, “সন্ত্রাস ও হামলার মাধ্যমে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামানো যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে ন্যায় ও সত্যের পথে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে অটল থাকবে।” উল্লেখ্য, গত ২০ অক্টোবর মাধবপুরের কাসিমনগর বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা মাওলানা মুখলিছুর রহমানের গাড়িতে হামলা ও ভাংচুর চালায়।