[gtranslate]

ইরানের তাড়া খেয়ে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের


প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ন / ৪২
ইরানের তাড়া খেয়ে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

ডেস্ক রিপোর্টঃ

একের পর এক ঘটনা ঘটে চলেছে পাল্টাপাল্টি। এবারে এফ-১৫ যুদ্ধবিমানের দুই ক্রুকে উদ্ধার করতে গিয়ে ইরানের সামরিক বাহিনীর হামলার শিকার হয়েছে এ-১০ মডেলের একটি বিমান।ইরানের হামলায় টিকতে না পেরে প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন মার্কিন যুদ্ধবিমানের এক পাইলট। সংবাদমাধ্যম সিবিএস নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়ে।এ সময় এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়। দুই মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে আরও জানানো হয়, অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটির কয়েকজন ক্রু আহত হয়েছে বলে জানা গেছে।পরে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এফ-১৫ই বিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে বলে আরও জানা গেছে।

এ/জে