[gtranslate]

কাজিপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৫:১৯ অপরাহ্ন / ৮২
কাজিপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আবদুল জলিল/ এনামুল হক:

সিরাজগঞ্জের কাজিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক  সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ) উপজেলা পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ ১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। গত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, “কাজিপুরের মানুষ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছে। তারা এরইমধ্যে পরিবর্তনের আভাস পেয়েছে। তাই আশা করি  আগামীতেও কাজিপুরের আইন শৃঙ্খলা  পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ” অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান।

অনুষ্ঠানে কাজিপুর উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের অফিসারগণ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।

এ/জে