[gtranslate]

দুর্গম নিউথাংনাং এলাকায় বিজিবি’র জনসচেতনতামূলক সভা


প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন / ৩০
দুর্গম নিউথাংনাং এলাকায় বিজিবি’র জনসচেতনতামূলক সভা

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক ইউনিয়নের দুর্গম নিউথাংনাং এলাকায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ১২ এপ্রিল সকালে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এর দিকনির্দেশনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজিবি জানান, পহেলা বৈশাখ, সাংগ্রাই উৎসব ও আসন্ন কোরবানি ঈদে জ্বালানী তেলের অবৈধ মজুদ/মূল্যবৃদ্ধি প্রতিরোধে বাঘাইহাট ব্যাটালিয়নের অধীনস্থ নিউথাংনাং বিওপি কমান্ডার কর্তৃক স্থানীয় পাহাড়ি জনসাধারণের মধ্যে জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হয়েছে।