[gtranslate]

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ৭, ২০২৪, ৮:৫০ পূর্বাহ্ন / ২৫৮
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ঠাকুর প্রসাদ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি-

উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের আজ ৬ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় সাভার উপজেলার পরিষদ হলরুম বিজয় ৭১ দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলার নির্বাহী অফিসার রাহুল চন্দ। সাভার উপজেলার মোট ১২ টি ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সাথে গ্রাম আদালত সক্রিয়করণে ৩য় প্রকল্প করণীয় গ্রাম আদালত সুষ্ঠু ভাবে পরিচালনা এবং নথিপত্র ব্যবস্থাপনায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ বিস্তারিত আলোচনা করা হয়।

সেই সাথে হাতে-কলমে দেওয়ানী ও ফৌজদারী মামলার নথি পত্র অনুশীলন করা হয়। সভায় সভাপতি সকলের উদ্দেশে বলেন সরকারের এসডিজি বাস্তবায়নে আপনাদের ভুমিকা অপরিসীম। গ্রাম আদালত পরিচালনা ক্ষেত্রে পেসকারের ভুমিকা পালন করবেন। তিনি সবাইকে অবগত করেন।
গ্রামীণ অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচার প্রাপ্তির অভিগম্যতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক আদালতে মামলার চাপ কমানোর লক্ষ্যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ- এর উদ্যোগে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ২০২২-২০২৭ মেয়াদে দেশের সকল ইউনিয়ন পরিষদে (পার্বত্য অঞ্চলের এটি জেলা ব্যতিত) বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বা Activating Village Courts in Bangladesh Phase III project এ প্রক্রিয়ার অংশ হিসাবে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ২৫টি জেলার ১৫৪টি উপজেলার ১৪৯৫টি ইউনিয়নেয় মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংগঠন ওয়েও ফাউন্ডেশন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান, মো. খালিদ হোসেন প্রশাসনিক কর্মকর্তা সাভার, ঢাকা, ওয়েব ফাউন্ডেশন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলার কো-অর্ডিনেটর মিজানুর রহমান, জসিম উদ্দিন (ধামরাই), ঠাকুর প্রসাদ রায়, আছমা উল হোছনা সাভার উপজেলা ঢাকা।