[gtranslate]

বাকেরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ১১:০১ অপরাহ্ন / ১৯
বাকেরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

শাহিন হাওলাদার,​বরিশাল প্রতিনিধি:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং আল্লাহর ওপর ভরসা রাখো। আল্লাহ তায়ালা যেন তোমাদের পরীক্ষায় সফলতা দান করেন এবং তোমাদের নেক ও উজ্জ্বল ভবিষ্যৎ দান করেন।”
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পশ্চিম শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের সাহস জোগান এবং নৈতিকতা ও আদর্শের পথে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নিয়মিত ও মনোযোগ সহকারে পড়াশোনা করলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমরা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে।”
​অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় এবং সকল পরীক্ষার্থীর সার্বিক কল্যাণ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়