

এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ৪০টি পাড়াকেন্দ্রে ৫ নং সরই ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

২৭ নভেম্বর ২০২৩ খ্রি, সোমবার সকাল ১০ টায় লামা উপজেলার ৫ নং সরই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সরই ইউনিয়নের ৪০ টি পাড়াকেন্দ্রের জন্য শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিপূর্ণ বড়ুয়া এবং উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ৫নং সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী।

এছাড়াও এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আবুল কালাম আজাদ। অত্র ইউনিয়নের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সকল পাড়াকর্মী, মাঠ সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাড়াকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাছিনা আক্তার, মিঠু আক্তার, স্বপ্না আক্তার, শাহাজাহান বেগম, হালিমা বেগম উল্লেখ যোগ্য এবং মাঠ সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন, নাসিমা আক্তার নীলিমা, মাংওয়াই ম্রো, তন্নী ত্রিপুরা প্রমুখ।
আপনার মতামত লিখুন :