[gtranslate]

আঘাত


প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন / ৫০
আঘাত

আঘাত
শোভা রাণী বিশ্বাস

 

শরীরটাতে যেখানে হয় কোনোরকম খুঁতো
কারণে বা অকারণে লাগবে শুধু গুতো।
আড়াল করে ঢেকে রাখার যতই করো ভান
হঠাৎ করেই উঠবে বেজে ‘উহ্,বাবা গো’ গান।

নানান রকম ওষুধ দিয়ে চেষ্টা করো যতো
আঘাত লেগে নতুন করে আবার জাগে ক্ষত।
পাথর চাপা কষ্টে কাটে দিন যাপনের ক্ষণ
হাত বাড়িয়ে কেউ আসে না কাছের আপনজন।

সুখের সময় ছলা-কলায় কতই কাছে পাবে
বিপদ যখন ঘিরবে পাশে ঠিকই সরে যাবে।
এই সমাজের মানুষ যদি কারোর ক্ষত পায়
ভেংচি কেটে নানান সুরে নিন্দাবাদই গায়।

আপদ-বিপদ ঋতুর মতো,বদল ঘটে তারও
হাত বাড়াতে নাই বা পারো মন ভেঙো না কারো।
বিপদকালে হাত ধরে যে সেই তো মনে রয়
কটু কথায় নিজের আয়ু কেউ করো না ক্ষয়।।

কবিতা বিভাগের আরো খবর

আরও খবর