[gtranslate]

ধুনট উপজেলা যুবদলের কমিটি গঠন


প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন / ১৫
ধুনট উপজেলা যুবদলের কমিটি গঠন

ফয়সাল,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটিতে মোহাম্মদ আলী জনকে সভাপতি ও জাহিদুল ইসলাম মধুকে সাধারণ সম্পাদক করে আট সদস্য বিশিষ্ট্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি সই করা এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

নতুন কমিটির অন্যান্যরা হলেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুছা, সহসভাপতি বুলবুল আহম্মেদ মিঠু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান ও দপ্তর সম্পাদক বিএম সালমান সাদিক বাঁধন। উল্লেখ্য, নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটি বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।