

এম. জুলফিকার আলী ভুট্টো,
বিশেষ প্রতিনিধি-
পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সিন্দুকছড়ি জোনের (গুইমারা রিজিয়ন) মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় আজ ১২ এপ্রিল-২০২৬ তারিখে জোনের পক্ষ থেকে আসন্ন মহাসাংগ্রাই উৎসব উপলক্ষে আর্থিক অনুদান এবং মাসিক মানবিক সহায়তা প্রদান (HDP) কর্মসূচি পালিত হয়েছে। সিন্দুকছড়ি জোন সদরসহ মানিকছড়ি ও বাটনাতলী আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পরিচালিত হয়। জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ৬ টি মহাসাংগ্রাই উদযাপন কমিটির হাতে উৎসব পালনের জন্য নগদ ৪৭,০০০ টাকা তুলে দেওয়া হয়। এ ছাড়াও ৪ জন দুস্থ ও অসহায় ব্যক্তির (২ জন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ও ২ জন বাঙালি) মাঝে ১৫,০০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
শিক্ষার প্রসারে ১০০ জন ছাত্র-ছাত্রীর (৬০ জন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ও ৪০ জন বাঙালি) মাঝে ৩০,০০০ টাকা মূল্যের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ২২ জন বাঙালির মাঝে ৭,০০০ টাকা মূল্যের ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। আবাসন সহায়তার অংশ হিসেবে ৩টি পরিবারের (২টি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ও ১ টি বাঙালি পরিবার) মাঝে ২২,৫০০ টাকা মূল্যের টিন বিতরণ করা হয়। আজকের এই কর্মসূচিতে মোট ১,২১,৫০০ টাকার আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রাপ্তির পর সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুবিধাভোগীরা জানান, সেনাবাহিনীর এ ধরণের মানবিক কার্যক্রম দুর্গম পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করছে। সিন্দুকছড়ি জোন সূত্রে জানানো হয়েছে, এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের কর্মসূচিগুলো অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। জে/এ

আপনার মতামত লিখুন :