[gtranslate]

পত্নীতলায় মাদক সেবনে জেল ও জরিমানা প্রদান


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন / ৩৮
পত্নীতলায় মাদক সেবনে জেল ও জরিমানা প্রদান

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় মাদক সেবনের অপরাধ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে মাদক সেবনের অপরাধে ২ জন অভিযুক্ত ব্যক্তিকে ৩ মাস করে, ১ জনকে ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৩শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সাজা পরোয়ানামূলে অভিযুক্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উক্ত অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ও তার টিম সহযোগিতা প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। জে/এ