[gtranslate]

বহিষ্কৃত সদস্যদের অপপ্রচার নিয়ে হিট ফাউন্ডেশনের সতর্কবার্তা


প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন / ৫১
বহিষ্কৃত সদস্যদের অপপ্রচার নিয়ে হিট ফাউন্ডেশনের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন বহিষ্কৃত কয়েকজন সদস্যের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে সতর্কবার্তা দিয়েছে।

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে মোঃ আজিম মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ এনামুল হক চৌধুরী, মোঃ আসাদুর রহমান আকিল ও মোঃ জাহিদ মিয়াসহ আরও কয়েকজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বহিষ্কারের পর থেকে উক্ত ব্যক্তিরা প্রতিহিংসাবশত সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম ও ব্যক্তিগতভাবে সংগঠনের দায়িত্বশীলদের বিরুদ্ধে ভিত্তিহীন, বানোয়াট ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

একই সঙ্গে সংগঠনের সদস্যদের খুন, জখম, গুম ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে বর্তমানে তাদের কোনো সম্পর্ক নেই এবং তাদের কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না।

এছাড়া সংগঠনটি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করার জন্য এবং গুজবে কান না দেওয়ার জন্য সকলকে সচেতন থাকতে হবে।

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ নুরুল্লাহ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবাধিকার রক্ষায় সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো অপশক্তি তাদের পথচলা ব্যাহত করতে পারবে না।