

ইবান হোসেন,বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন,বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা সভাপতি ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বিশেষ প্রতিনিধি এম এ রশীদ।
বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোঃ কলিম উদ্দিন, সাবেক দাতা সদস্য মামুন রাজা চৌধুরী,বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ও শেওলা ইউপি পেনেল চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম,
শিক্ষক মন্ডলী বৃন্দের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ বাহার উদ্দিন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ মঈন উদ্দিন সোয়াই,
আলোচনা সভা শেষে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মকুল হোসেন।
আপনার মতামত লিখুন :