

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-
রাজবাড়ীর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আরমান আলী খান, মো. জাহাঙ্গীর, অপু মল্লিকসহ ১০ জনকে গাঁজা ও হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে প্রত্যেক আসামিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য, রাজবাড়ী পৌরসভার জমিতে গড়ে ওঠা এই ‘পোড়াভিটা’ এলাকাটি দীর্ঘ দিন ধরে মাদকের হাট হিসেবে পরিচিত। উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও রহস্যজনক কারণে এখনও তা কার্যকর হয়নি। জে/এ

আপনার মতামত লিখুন :