

মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী জেলা প্রতিনিধি-
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে ছিলাম মানসিকভাবে নিপীড়িত ও নির্যাতিত। মানুষের প্রাণের কোমল স্পর্শে পৌঁছানোর সুযোগ খুব কম পেয়েছি। চব্বিশের ৫ আগষ্ট আমাদের জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যে দিগন্তের জানালা দরজাগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিলো, মুক্ত গণতান্ত্রিক পরিবেশে তা এখন খুলে দেওয়া হয়েছে। সেই বন্দিদশা ও নিপীড়নের অবসান ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মোহনপুর উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল হক মিলন এসব কথা বলেন।

এর আগে মোহনপুর উপজেলা থেকে রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে বৈশাখী শোভাযাত্রায় বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার ওসি মিজানুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, উপজেলা কৃষকদল সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিকদল সভাপতি মোজাম্মেল হক, ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আরজুমান্দ, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি জিল্লুর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপি সভাপতি নুর এ আলম সিদ্দিকী মুকুল, ধুরইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা। জে/এ

আপনার মতামত লিখুন :