[gtranslate]

আদমদীঘির সান্তাহারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন / ৬২
আদমদীঘির সান্তাহারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। (১১ এপ্রিল শনিবার) বিকেলে সান্তাহার পৌরসভার আয়োজনে হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বালকদের মধ্যে সান্তাহার উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-১ গোলে পরাজিত করে পোঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
বালিকাদের মধ্যে তাঁরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারের মাধ্যমে ৩-২ গোলে পরাজিত করে উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে টুর্নামেন্টের সভাপতি আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক রতন বসাক ও সহকারী শিক্ষক আবু সায়েম প্রমুখ। জে/এ