[gtranslate]

নবপ্রভাতের আলোয় ঘুচে যাক সকল আঁধার: শুভ নববর্ষ ১৪৩৩


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন / ৪৭
নবপ্রভাতের আলোয় ঘুচে যাক সকল আঁধার: শুভ নববর্ষ ১৪৩৩

ব-দ্বীপ বাংলাদেশ ডেক্স-

বাংলা নববর্ষের এই আনন্দ লগ্নে আমি, মোঃ মাকসুদুল হক, ঝিনাইদহ প্রতিনিধি হিসেবে দৈনিক ডেসটিনি, দৈনিক ব-দ্বীপ বাংলাদেশ এবং দৈনিক দেশ বুলেটিন-এর পক্ষ থেকে দেশ ও বিদেশের সকল সাংবাদিক, লেখক, পাঠক এবং সুধী সমাজসহ বিশ্ববাসীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
নতুন বছরের এই শুভ ক্ষণে আমাদের প্রার্থনা-“এক আলোতে বিশ্ব ভরে উঠুক অনাবিল শান্তিতে। নতুন ভোরের আলোয় মানুষ ভুলে যাক সমস্ত হিংসা, হানাহানি আর যুদ্ধ-বিগ্রহ। অবসান ঘটুক দারিদ্র্যের, আর প্রতিটি ক্ষুধার্ত মানুষের মুখে ফুটে উঠুক তৃপ্তির হাসি।”
আসুন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একটি সুন্দর, বৈষম্যহীন এবং সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলি। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। শুভ নববর্ষ ১৪৩৩। জে/এ