[gtranslate]

দিরাইয়ের ব্যবসায়ী উজির মিয়া তালুকদারের মৃত্যু


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন / ৭১
দিরাইয়ের ব্যবসায়ী উজির মিয়া তালুকদারের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের দিরাই বাজারের বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী মো. সাইফুর রহমান তালুকদারের বাবা মো. উজির মিয়া তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের রাধানগর এলাকায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।

​পারিবারিক সূত্রে জানা গেছে, উজির মিয়া তালুকদার বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

​পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ বিকেল সাড়ে ৫টায় রাধানগর এলাকার ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর রাধানগর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

​উজির মিয়া তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিরাই বাজারের ব্যবসায়ী নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এক শোকবার্তায় তাঁরা বলেন, উজির মিয়া তালুকদার দিরাই বাজারের একজন নিবেদিতপ্রাণ ও নীতিবান ব্যবসায়ী ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী সমাজের অপূরণীয় ক্ষতি হলো। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।