

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড় :
উত্তরের জেলা পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১ লক্ষ ৩৬ হাজার শিশু পাবে হামের টিকা । শিশুদের জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর আওতায় ১১ দিনব্যাপি ক্যাম্পেইন চলবে।
আজ রোববার(১৯এপ্রিল) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কনফারেন্সে এ তথ্যটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
এ সময় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান,পঞ্চগড় জেলায় ১ লক্ষ ৩৬ হাজার ৫শ ২৭ জন শিশু পাবে হাম-রুবেলা টিকা৷
জেলার ৩টি পৌরসভা সহ ৫ উপজেলার ১১০৯টি টিকাদান কেন্দ্র ১১ দিন ব্যাপী চলবে এই টিকাদান ক্যাম্পেইন ।
এদিকে আগামীকাল সকাল ৯টায় জেলার সদর উপজেলার শিংপাড়া এলাকায় আনুষ্ঠানিক ভাবে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
টিকাদানের সুযোগ পাবে ৬ মাস বয়সী শিশু থেকে ৫ বছরের কম বয়সী শিশু’রা।
তবে এ-সব টিকা গ্রহণ করতে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
ডা. মিজানুর রহমান, সিভিল সার্জন,পঞ্চগড়।
আপনার মতামত লিখুন :