[gtranslate]

বগুড়া আদমদিঘীতে গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন / ৪১
বগুড়া আদমদিঘীতে গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার :

(১৯ এপ্রিল রবিবার ) বগুড়া আদমদীঘি উপজেলা এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে ডিএনসি-বগুড়া।
গ্রেফতারকৃত আসামীদের হলো, মো, রাজু (২৫), পিতা মো, দেলোয়ার হোসেন সাং বামনি গ্রাম থানা-আদমদীঘি। মো, আসাদুল হক (২৫), পিতা: মো, আবু বক্কর সিদ্দিক
সাং: খাদোয়া বিষ্ণাপুর থানা: আক্কেলপুর
জেলা জয়পুরহাট। মোঃ আব্দুস সামাদ (৪০)
পিতাঃ মৃত ইসমাইল শেখ, সাং: বড় দিক সাই
থানা:পাবনা সদর জেলা পাবনা।
আজ রবিবার ডিএনসি, বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও বগুড়ার আদমদীঘি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৩ জন আসামীকে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।