[gtranslate]

পত্নীতলায় আত্রাই নদীতে ৮ কেজি আইড় মাছ শিকার


প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন / ২৭
পত্নীতলায় আত্রাই নদীতে ৮ কেজি আইড় মাছ শিকার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগার পত্নীতলায় রোববার আত্রাই নদীতে জেলের জালে ৮ কেজি ওজনের আইড় মাছ ধরা পড়েছে। আইড় মাছকে কেন্দ্র করে উপজেলার পুরাতন বাজার এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা মাছটির দাম ১ হাজার ১ শ টাকা কেজি হিসেবে বলেন।
জানা যায়, মহাদেবপুর উপজেলার মহিষবাথান গ্রামের জয়নাল এবং তার বাবা দীর্ঘদিন ধরে আত্রাই নদীতে ফাঁস জাল দিয়ে মাছ ধরেন। বরাবরের মতো আজকে সকালে তারা জাল পেতে ছিলেন। কাঁটাবাড়ি বাজারের অদূরে আত্রাই নদীর দহের কাছে ৮ কেজি ওজনের আইড় মাছটি তাদের জালে বাঁধ। এতো বড় মাছ শিকার করতে পারায় জয়নাল এবং তার বাবা সন্তোষ প্রকাশ করেন। ১ হাজার ৫শ টাকা কেজি হিসেবে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছিলেন। অনেকদিন পরে জেলেদের জালে এত বড় মাছ শিকার হওয়ায় উৎসুক জনতা মাছটি দেখতে ভীড় জমান। জে/এ