[gtranslate]

কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন / ৫৪
কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

এনামুল হক:

সিরাজগঞ্জের কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাজিপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এই ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

সভায় হাম-রুবেলার টিকাদানকর্মি ও তদারককারি স্বেচ্ছাসেবীগণের এই ক্যাম্পেইনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল।  অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য পরিদর্শক আবু তালেব, সহকারী মামুন।  উপস্থিত ছিলেন পৌরসভার সহকারি প্রকৌশলী রফিকুল ইসলাম ।

উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত কাজিপুরের ১২ ইউনিয়নের ২৮৮ টি , পৌরসভার ৭২ টি  এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ টি কেন্দ্র থেকে ছয়মাস থেকে ৫ বছরের শিশুদের এই টিকা প্রদান করা হবে।

এ/জে