

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
গতকাল রাতে পবিত্র রমজান মাসে যখন রোজার ইফতার খুলতে ব্যাস্ত, ঠিক তখনই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি থানার অধীনে ঘোলা নওয়া পাড়ার বাসিন্দা রফিক গাজী এস আই আরে,( ভোটার তালিকায় না না থাকায়) নাম না আসার কারণে হতাশ হয়ে আত্মহত্যা করেছেন।এই তরুণ যুবকের বয়স প্রায় ৪৫, বছর। এই রফিক গাজী দীর্ঘদিন ধরে ভ্যান রিক্সা চালিয়ে দিন চালাত। এলাকায় শান্ত প্রকৃতির ছেলে পরিচিত। তবে এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারেননি।এই ঘটনার পর মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেস পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে।এই বিক্ষোভ কর্মসূচি তে যোগদান করেন মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য ও তৃনমূল দলের নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল ও মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস এর নেতা ও কালিকা পোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাদিক হোসেন মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সাবেক প্রধান কুতুবুদ্দিন লস্কর এবং উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি এহছানুল হক মোল্লা এবং মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার ও মহেশতলা তৃনমূল কংগ্রেসের কো ডিনেটর সামিম আহমেদ এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্য জামসেদুল ইসলাম সর্দার এবং রামিজ সোহেল ওরফে হিরো এলাকার মানবাধিকার কর্মী ও তৃনমূল দলের কর্মী ঈদ্দাদ জাম্মান মোল্লা।
এলাকায় শান্তি শৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের উস্তি থানার অফিসার ইনচার্জ শ্রী রাহুল মন্ডল। এবং আসার বাদ প্রায়ত রফিক গাজী দাফন সম্পন্ন করা হয়েছে।।
তারিখ ০৪/০২/২০২৬, বুধবার বিকেল চারটা
আপনার মতামত লিখুন :