

জহির রায়হান,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
কাউনিয়ার মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র আহনাফ রাইহান (১৪) দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে মারা গেছে(ইন্না-লিল্লাহি—রাজিউন) সে কাউনিয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুর রহমান ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রেহেনা পারভিনের জৈষ্ঠ্য পুত্র। সে পিতা-মাতা,এক ছোট ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০টায় তার অধ্যায়নরত প্রিয় প্রতিষ্ঠান মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। জে/এ

আপনার মতামত লিখুন :