

শ্যামল চন্দ্র রায়,
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি-
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র গণমানুষের প্রিয় মুখ ও কিংবদন্তি নেতা মরহুম আনোয়ারুল হক কবীর চৌধুরীর ১৫ তম মৃত্যু বার্ষিকী আজ। ত্যাগী ও নিবেদিত প্রাণ এই নেতার প্রয়াণ দিবসে জলঢাকা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আনোয়ারুল হক কবীর চৌধুরী ছিলেন জলঢাকার রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। নেতাকর্মীরা জানান, মরহুম কবীর চৌধুরীর অভাব আজও অপূরণীয়। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও আদর্শ জলঢাকা বিএনপি পরিবারের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন-এই কামনাই করছেন জলঢাকাবাসী। জে/এ

আপনার মতামত লিখুন :