

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি হাইস্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ রজব আলী মন্ডল (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আজ ৩০ মার্চ সোমবার বিকেল ৪:৪৫ মিনিটে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন থেকে তিনি লিভারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক দত্তক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয়-স্বজন রেখে গেছেন।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বেলাইচন্ডি হাইস্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র শাহাজাহান আলী সাজু এ প্রতিনিধিকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ‘স্যারের পৈত্রিক নিবাস ১ নং ইউনিয়নের বেলাইচন্ডি মন্ডলপাড়ায়। বেলাইচন্ডি কলেজ মাঠে আগামীকাল মঙ্গলবার স্যারের জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর জানাজা নামাজে অংশগ্রহণ করবেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।’ জে/এ

আপনার মতামত লিখুন :