[gtranslate]

ধুনটে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন


প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন / ১৩
ধুনটে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

হামের সংক্রমণ মোকাবিলায় বগুড়ার ধুনট উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কর্মসূচিটির উদ্বোধন করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ কাদির। এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার মোকছেদা খাতুন, আনোয়ারুল হক, মাকছুদা পারভীন মীম, সাখাওয়াত হোসেন, হুমায়ন কবির, এসএম নাঈম, মেহেদী হাসান, অসীম কুমার সাহা, নাজমুল হোসেন, সাব্বির আহমেদ, আবু কালাম, সাদিয়া ইসলাম, মীর্জা শরিফুল ইসলাম।

স্বাস্থ্য কর্মকর্তার তথ্য মতে, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকা প্রদান করা হবে।

এই ক্যাম্পেইনের আওতায় মোট ৩৯ হাজার ৯০ শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে এই টিকা প্রদান করা হবে।

তিনি আরো বলেন, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এ সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে হামের টিকা দেওয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে।