

মামুনুর রশীদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় ২০২৫-২৬ অর্থ বছরে আউস মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কিষাণীর মাঝে ৭ হাজার ৯ শ ৯০ জনকে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়। রোববার (০৫ এপ্রিল) সকাল ১১ টায় কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি চত্বরে কৃষি অফিসার কৃষিবিদ মো. সোহারাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মশিউর রহমান প্রমুখ। জে/এ

আপনার মতামত লিখুন :