[gtranslate]

পাইকগাছায় পৌর বিএনপির সভা শেষে সম্মেলনের তফশীল ঘোষণা 


প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন / ১৫১
পাইকগাছায় পৌর বিএনপির সভা শেষে সম্মেলনের তফশীল ঘোষণা 

মোঃ শফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি-

খুলনার পাইকগাছা পৌরসভা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে নির্বাচন কমিশনার তফশীল ঘোষনা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসলাম পারভেজ। মোহরালী সরদারের পরিচালনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি প্রনব কান্তি মন্ডল, পৌর বিএনপির যু্ম আহবায়ক সেলিম রেজা লাকি, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আতাউর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ওবায়দুর রহমান ডালিম, আব্দুল করিম, জসকির হোসেন, শাহাবুদ্দিন আহম্মেদ, সরদার সুবহে সাদিক, মোঃ রফিকুল ইসলাম, পৌর যুবদলের সম্পাদক আনারুল ইসলাম ও স্বেচ্ছা সেবক দলের সভাপতি সোহেল পারভেজ। সভাশেষে পৌর বিএনপির নির্বাচন কমিশনার জিএম মিজানুর রহমান তফশীল ঘোষণা করেন। আগামী ২৮ আগষ্ট নির্বাচন, ২২ ও ২৩ আগষ্ট  বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আগষ্ট মনোনয়ন ক্রয় ও জমা, ২৩ আগষ্ট  বিকেল ৪ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যাচাই বাচাই ও প্রত্যাহার এবং ৫ টা থেকে ৬ টা পর্যন্ত প্রতীক বরাদ্দ। জে/এ