

মোঃ শফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি-
খুলনার পাইকগাছার ৫নং সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান গাজীর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা ফিরে পেতে করা আবেদনের তদন্ত সম্পন্ন হয়েছে। উক্ত তদন্ত কার্য সম্পন্ন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। তদন্তকালে উপস্থিত সকল ইউপি সদস্যরা লিখিত ভাবে তাকে পুনর্বহাল না করার দাবী জানান। একই সাথে তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকান্ড, অনিয়ম ও দুর্নীতির অর্থ আত্মসাতের অভিযোগ করেন এলাকাবাসী। এদিকে সাবেক চেয়ারম্যান মান্নান গাজীর বিরুদ্ধে এলাকবাসী ঝাড়ু মিছিলো করেন। উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারী সাবেক এই চেয়ারম্যান তার প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরে পেতে খুলনা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। যা উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরিত হয়। নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত পুর্বক প্রতিবেদন প্রদানের দায়িত্ব অর্পণ করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তদন্ত কার্য সম্পন্ন করেন। এ সময় উপস্থিত মতামত ব্যক্ত করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুজ কান্তি মন্ডল, ইউপি সদস্য সিদ্দিক শিকারী, আজিজুর রহমান লাভলু, বাবু ও আবুল কালাম প্রমুখ।

আপনার মতামত লিখুন :