

এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৩ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লাবণ্য, জিহাদ, মুগ্ধ ও মাহি। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী রাকা, উন্মেষ, জান্নাত ও জিনিয়া। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এ/হ
আপনার মতামত লিখুন :