

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জের গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের ২০২৬ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক শাহিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু সাঈদ, সাবেক এপিপি এ্যাডঃ নুরুল ইসলাম চৌধুরী, গুজিয়া গার্লস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন বিএসসি, নবী নাজমুল হক তালুকদার, আব্দুল মোমিন মুন্নু, শফিকুল ইসলাম উকিল, শিক্ষক মেকাঈল মীর, উম্মে সালমা, ফিরোজ রহমান অসীম। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, আলহাজ্ব জহুরুল ইসলাম আকন্দ, মনোয়ার হোসেন মুন্নু প্রমুখ। পরে শিক্ষার্থী ও অত্র প্রতিষ্ঠানের কল্যান কামনায় দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :