

মনোয়ার ইমাম,
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত-
আসন্ন বিধান সভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে নিয়ে একটি বিশাল রোড শো শুরু হয় মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত এলাকায়।

আজকের এই বিশাল রোড শো তে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান মোল্লা, মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ডের সদস্য ও তৃনমূল কংগ্রেসের নেতা তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু, পশ্চিম বাংলার তৃনমূল শিক্ষা সেলের সভাপতি মইদুল ইসলাম, পশ্চিম বাংলার তৃনমূল কংগ্রেসের পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য ও সাবেক পুলিশ কর্মকর্তা বজলুর রহমান হালদার, মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের নেতা সাদিক হোসেন মোল্লা, উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সাবেক প্রধান কুতুবুদ্দিন লস্কর, উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি এহসানুল হক মোল্লা, তৃনমূল দলের নেতা হাফিজুর রহমান মোল্লা, সোস্যাল মিডিয়ায় সদস্য তানভীর আহমেদ, উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক ও সদস্য জামসিদুল ইসলাম সর্দার, সোহেল রামিজ সর্দার ওরফে হিরো, উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্য মইনুল ইসলাম, মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেস ও উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। জে/এ

আপনার মতামত লিখুন :