[gtranslate]

কাউনিয়ায় সামাজিক মূল্যবোধের অবক্ষয়ই সহিংসতা বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন / ১০৭
কাউনিয়ায় সামাজিক মূল্যবোধের অবক্ষয়ই সহিংসতা বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জহির রায়হান,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

সংঘাত নয় শান্তি সম্প্রতির বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্য নিয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এবং (পিএফজি) ও ইয়ুথ পিস এ্যাম্বাসেড (ওয়াইপিএজি) গ্রুপের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মানবিক প্রাইভেট সেন্টার হল রুমে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ই সহিংসতার মূল কারণ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজি কমিটির সমন্বয়কারী ও সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, মানবিক প্রাইভেট সেন্টারের পরিচালক ফিরোজ মাহমুদ বাপ্পী, টিএইচপি ইর্টানী নুশরাত নওশীন বুশরা, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পিএফজি কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুছ বসুনিয়া, পিএফজি কমিটির সদস্য সাংবাদিক জহির রায়হান, বক্তব্য রাখেন মাসুম, আলামিন ও শাওন প্রমূখ।

বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল গ্রীণ পিচ নেটওয়ার্ক বিজয় লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিপক্ষ দলের দল নেতা মুনাইম হোসেন। পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জে/এ