[gtranslate]

রেডিও ভূমির স্টেশন চিফ এবং বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওবায়েদ ইবনে শামস ইন্তেকাল করেছেন


প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন / ৯৮
রেডিও ভূমির স্টেশন চিফ এবং বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওবায়েদ ইবনে শামস ইন্তেকাল করেছেন

এম. জুলফিকার আলী ভূট্টো,
বিশেষ প্রতিনিধি-

রেডিও ভূমির স্টেশন চিফ এবং বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামস সুমন (ওবায়েদ ইবনে শামস) সুমন গতকাল ১৭ মার্চ-২০২৬ খ্রি. সন্ধ্যায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৫৮ বছর। শামস সুমন ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা অভিনেতা এবং রেডিও ভূমির স্টেশন চিফ। গতকাল মঙ্গলবার ১৭ মার্চ-২০২৬ তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন। তার কর্মময় জীবনে তিনি ছিলেন অভিনেতা এবং সাংবাদিক। তিনি দীর্ঘ সময় ধরে মঞ্চ, টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও তিনি জনপ্রিয় রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন। তিনি বিগত ২০০৮ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার সম্মাননা লাভ করেন। উল্লেখ যোগ্য চলচ্চিত্র: তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’ (মুক্তি ২০০৪) ছবির মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। এ ছাড়াও তিনি ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬) এবং ‘গহীনে শব্দ’ (২০১০)-এর মতো আলোচিত চলচ্চিত্রে কাজ করেছেন। ছোট পর্দায় তিনি অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। তার উল্লেখ যোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘জোনাকির আলো’, ‘আয়না কাহিনী’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘চোখের দেখা’ এবং ‘মন জানে না মনের ঠিকানা’। তিনি তার গম্ভীর এবং সাবলীল কণ্ঠস্বরের জন্য দর্শকদের কাছে বিশেষ ভাবে পরিচিত ছিলেন। তিনি বিগত দিনে রেডিও ভূমিতে ক্রীড়া ধারাভাষ্য সম্প্রচারের ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করেন। আজ বেলা ১১ টায় চ্যানেল আইতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জে/এ