[gtranslate]

কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন / ১২৮
কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
(জন্ম ১৯৭১-মৃত্যু ২০২৬) তাঁর মৃত্যু দিনে কিছু উদ্ধৃতি…

“মানুষের বিচার মানুষে করে
মানুষ মানুষে কাঁদায়
অবিচার করে মানুষের প্রতি
বোধ যখনই বিদায়

ধর্মে বর্ণে ব্যবধান নহে
মানুষ জিন্দাবাদ
মানবতার গাহিব গান
গাহি সাম্যবাদ।”
— মাহমুদুল হাসান নিজামী

কবি, গবেষক, গীতিকার, সাহিত্যিক, অনুবাদক বহু ভাষাবিদ ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন। পিতা- মরহুম মওলানা আবদুল্লাহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মাতা – মরহুমা মায়মুনা খাতুন । জাতীয় কবিতা মঞ্চ এবং জাতীয় সাংবাদিক মঞ্চের প্রতিষ্ঠাতা তিনি ও দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৭০টিরও বেশি, তাঁর নিজ মুখে শোনা। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমীন!
তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ( রফিক মুহাম্মদ, সাংবাদিক, নাট্যকার, গীতিকার, কবি ও কথাসাহিত্যিক)।