[gtranslate]

শোক সংবাদ ও শ্রদ্ধাঞ্জলি


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন / ১১০
শোক সংবাদ ও শ্রদ্ধাঞ্জলি

 

“হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।”

গভীর শোকের সাথে জানাচ্ছি যে, বরেণ্য ভাষাতত্ত্ববিদ, বিশিষ্ট কবি ও গবেষক এবং দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক ও দৈনিক ডেসটিনি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক

মাহমুদুল হাসান নিজামী
আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

শোকান্তে:

দৈনিক বদ্বীপ বাংলাদেশ পরিবার
________________________________________